সকল প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইনভিত্তিক নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ০৫/০৯/২০২৫ ইং রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকায় সমাবেশ হতে পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাংচুর এর ঘটনায় গোয়ালন্দ থানা পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ৩৫০০ জন'কে আসামি করে একটি মামলা দায়ের করেন। অদ্যাবধি অত্র মামলায় ১৬ জন'কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ০৮/০৯/২০২৫ ইং নিহত রাসেল এর পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা ৩৫০০/৪০০০ জন'কে আসামি করে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেন। অত্র মামলায় এ পর্যন্ত ৪ জন গ্রেফতার হয়েছে।
কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উক্ত মামলা দুটি দায়ের করা হয় ----
বেআইনী জনতায় সংঘবদ্ধ হয়ে পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাধাদান, দরবার শরীফে অনধিকার প্রবেশ, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চুরি, সাধারণ ও গুরুতর জখম, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, লাশ পোড়ানো ইত্যাদি।
উক্ত ঘটনায় রুজুকৃত ২ টি মামলায় অদ্যাবধি গ্রেফতারকৃত ২০ জন'কে সুনির্দিষ্ট তথ্য, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে "গোয়ালন্দে অধিকাংশ মসজিদে নেই ইমাম ও মুয়াজ্জিন "- শীর্ষক একটি খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে যা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। এই মর্মে জেলা পুলিশের পক্ষ হতে নিশ্চিত করা যাচ্ছে যে, অযথা নিরপরাধ কোন ব্যক্তি'কে ঢালাওভাবে হয়রানি করার কোন সুযোগ নাই। মামলা সংশ্লিষ্ট গ্রেফতারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এবং কেবলমাত্র নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযুক্ত'কে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই প্রসংগে ইমাম-মুয়াজ্জিনদের গ্রেফতার আতংকের কোন কারণ নাই।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা তৎপর আছে। সকলকে ধন্যবাদ।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।